২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকর্ম ভেঙ্গে শিল্পীর প্রতিবাদ!

প্রদর্শনীতে রাখা চীনা এক শিল্পীর আনুমানিক ১০ লাখ মার্কিন ডলার মূল্যের শিল্পকর্ম ভেঙ্গে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিয়ামির এক শিল্পী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 12:53 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

এটি প্রতিবাদ বলে দাবি করেছেন ওই শিল্পী। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী মিয়ামির ‘পেরেজ আর্ট মিউজিয়ামে’ রোববার এ ঘটনা ঘটে।স্থানীয় ওই শিল্পীর নাম ম্যাক্সিমো ক্যামিনোরো (৫১)।শিল্পকর্মটি ভাঙ্গার কারণ সম্পর্কে তিনি বলেন, “স্থানীয় কোন শিল্পীকে প্রদর্শনী করার সুযোগ দেয়না মিউজিয়াম কর্তৃপক্ষ। তাই আমি এইভাবে প্রতিবাদ জানালাম।”ঘটনার সময় সেখানে চলছিল চীনা শিল্পী আই উইউইয়ের তৈরি মাটির শিল্পকর্মের প্রদর্শনী। আগামী মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত এটি চলবে।ঘটনার আকস্মিকতায় হতভম্ভ এক নিরাপত্তারক্ষী বলেন, “যখন দেখলাম উনি (ম্যাক্সিমো ক্যামিনোরো) মেঝেতে রাখা রঙ্গিন একটি মাটির আধার হাতে নিয়েছেন, সঙ্গে সঙ্গে নিষেধ করি। মুহূর্তেই তিনি তা গুঁড়ো করে ফেললেন।”ম্যাক্সিমো বলেন, “আমি এটা করেছি মিয়ামির সকল শিল্পীদের জন্য। যারা এখানে কখনোই প্রদর্শনীর সুযোগ পান না।”চীনা শিল্পীর যে শিল্পকর্মটি তিনি ভেঙ্গেছেন তার মূল্য ধরা ছিল ’১০ লাখ মার্কিন ডলার’। আর সেটি ছিল সাদা-কালো রং করা সিরিজের একটি অংশ।