২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আম আদমি পার্টির প্রার্থী তালিকা ঘোষণা

দিল্লি মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালের পদত্যাগের দু’দিনের মাথায়ই চমক দিয়ে লোকসভার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি (আপ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:02 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার এ ঘোষণার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে কোমর বেঁধে লোকসভা নির্বাচনের ময়দানে নামতে প্রস্তুত তারা।এএপি যে প্রার্থী তালিকা দিয়েছে তাতে আরো কিছু চমক আছে। সিদ্ধান্ত হয়েছে, আমেঠিতে লোকসভা নির্বাচনে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়াবেন কুমার বিশ্বাস। যদিও কুমারের ওই কেন্দ্রে দাঁড়ানোর আভাস আগেই দিয়েছিল আপ।দিল্লির চাঁদনি চক আসনে কপিল সিব্বলের বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে আপ নেতা আশুতোষকে।

অন্যদিকে, ফারুকাবাদে সলমন খুরশিদের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে মুকুল ত্রিপাঠীকে। প্রার্থী তালিকায় নাম রয়েছে সমাজকর্মী মেধা পাটকর, আম আদমি পার্টির তাত্ত্বিক নেতা যোগেন্দ্র যাদবেরও।

কেজরিওয়ালের পদত্যাগ দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলে মন্তব্য করেছেন যাদব। তিনি বলেন, “আমরা এমন এক সরকারের দৃষ্টান্ত স্থাপন করেছি যাদের ক্ষমতা ছাড়তে কোনও কুন্ঠা নেই। যে দেশে ক্ষমতা মানে সব কিছু, সেখানে এ সরকার নীতির প্রশ্নে ক্ষমতা ছেড়ে দেখিয়েছে।”