নতুন বিচারের মুখে মুরসি
গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে নতুন বিচারের মুখোমুখি হয়েছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসেডিন্টে মোহাম্মদ মুরসি।
বিবিসি বলেছে, মুরসিকে বিচারের জন্য রোববার সকালে বুর্জ আল আরব কারাগার থেকে হেলিকপ্টারে করে রাজধানী কায়রোর পুলিশ একাডেমির আদালত কক্ষে হাজির করা হয়।কিন্তু বিচার শুরুর পরই আদালত কক্ষ থেকে ওয়াক আউট করেন মুরসির আইনজীবীরা। ফলে বিচার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।ফিলিস্তিনি সংগঠন হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যোগসাজশে মিশরে হামলা চালানোর অভিযোগে মুরসিসহ অন্য আরো ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে।মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসলামপন্থি এই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এটি তৃতীয় মামলা। গুপ্তচরবৃত্তি ও মিশরের ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।মুরসি ও অন্যান্য অভিযুক্তদেরকে সাউন্ডপ্রুফ একটি কাঁচের ঘেরাটোপে রাখার প্রতিবাদে আইনজীবীরা আদালত থেকে ওয়াক আউট করেন। অভিযুক্তরা যাতে চিৎকার-চেঁচামেচি করে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে সেজন্যই করা হয় সাউন্ডপ্রুফ ঘরের এ ব্যবস্থা।মুরসির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ৪ টি মামলা আছে। এর তিনটি মামলা এখন চালু রয়েছে।গত জুলাইয়ে মুরসির বিরুদ্ধে ব্যাপক জনরোষের পর সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে মুরসির দল মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থি দলের কর্মীরা রাজপথে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী বিক্ষোভ করছে।সেনা প্রশাসন ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দেশটি এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।মুরসির পতনের পর সর্বোচ্চ সাংবিধানিক আদালতের বিচারপতি আদলি মনসুরের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি প্রতিরক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও প্রশাসনে একক নিয়ন্ত্রণ তারই হাতের রয়েছে।সেনা নিয়ন্ত্রিত প্রশাসনের অধিনে মুরসি ছাড়াও ব্রাদারহুডের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিচার চলছে। এর মধ্যে দলটির প্রধানগুরু মোহাম্মাদ বদি ও আরেক প্রসিডেন্ট প্রার্থী খাইরাত আল শাতিরও রয়েছেন।এর আগে নভেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভকারীদের হত্যায় উস্কানির অভিযোগে মুরসির বিচার শুরু হয়। ২০১১ সালে জেল থেকে পালনোর ঘটনায় আরেকটি মামলার তার বিচার শুরু হয় জানুয়ারিতে।এ ছাড়া বিচার বিভাগকে তিরস্কার করার অভিযোগে মুরসির বিরুদ্ধে চতুর্থ মামলাটিও চালু হওয়ার কথা রয়েছে।মুরসির সমর্থকরা দাবি করছেন তিনি ও তার দলের শীর্ষ নেতারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার প্রক্রিয়ার শিকার।আর আগে বিভিন্ন সময় মুরসিকে আদালতে হাজির করা হলে তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন। নিজেকে মিশরের বৈধ প্রেসিডেন্ট দাবি করে দীর্ঘদিন ধরে বন্দি থাকার প্রতিবাদও জানান তিনি।
