ইয়েমেনে কারা হামলায় নিহত ১১
ইয়েমেনের রাজধানী সানার প্রধান কারাগারে বোমা, গ্রেনেড ও বন্দুক হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবারের এ হামলায় ৭ রক্ষী নিহত এবং ৪ জন আহত হয়েছে। কারাগার ছেড়ে পালিয়েছে বেশ কিছু বন্দিও।
একটি সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। একটি গাড়িবোমা হামলায়র পর কারাগারে বন্দুক হামলা হয়। এসময় রক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য ইয়েমেনের আল-কায়দাপন্থি জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।
ইয়েমেনের কয়েকটি নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, এ হামলার পেছনে আল কায়েদার হাত আছে। হামলার পর কারাগার অভিমুখী সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।
