২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৩

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন।

রয়টার্স

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 01:02 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

২০১৩ সালে নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই সরকারবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা।কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন প্রদেশে কট্টর সরকারবিরোধীরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীদের অভিযোগ মাদুরো মুদ্রাস্ফীতি ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দূর করতেও ব্যর্থ হয়েছেন। এ কারণে তারা মাদুরোর পদত্যাগ দাবি করছেন।সরকারের পক্ষ থেকে বলা হয়, এক দশক আগে সমাজতান্ত্রিক নেতা প্রয়াত উগো চাবেসের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে আন্দোলন করেছিল তাদের এবারের আন্দোলনও অনেকটা ওই রকম।অবশ্য সাম্প্রতিক এই বিক্ষোভ মাদুরোর সরকারের পতন ঘটাতে পারবে না।বুধবার সিটি সেন্টারের কাছে সরকারবিরোধী ও সরকার সমর্থকদের দুইটি মিছিল মুখোমুখি হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় একজন ছাত্র ও সরকারপক্ষের একজন নেতা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদুরো।অন্য একজন ছাত্রের মাথায় গুলি লাগার পর তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক।পরে কারাকাসে এক বক্তৃতায় মাদুরো বলেন, “ভেনেজুয়েলাকে মৃত্যু ও রক্তে ভরিয়ে দেয়ার যে উদ্দেশ্য এই নৃশংস দলটির তা পূরণে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।““আজ ভেনেজুয়েলার দুইটি তাজা প্রাণের মৃত্যুতে আমরা শোকাহত।“ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিনিধিরা জানান, তারা গোলাগুলির শব্দ শুনেছেন এবং সেখান থেকে একজনের মৃতদেহ সরিয়ে নিতে দেখেছেন যার মাথা থেকে রক্ত ঝরছিল।কর্মকর্তারা জানান, দিনভর চলা সংঘর্ষে আরো ২৩ জন আহত হয়েছেন এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের চারটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।ভাংচুর করা হয়েছে কয়েকটি সরকারি অফিস।এদিকে সরকারবিরোধীদের দাবি অস্ত্রধারী সরকার সমর্থকরা তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে।