২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় এক পরিবারের ৬ জনের মৃত্যু

মহাসড়কের উল্টা লেনে গাড়ি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অন্য দুইগাড়ির সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রে এক পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ ২ জন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 11:46 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার ক্যালিফোর্নিয়ার ডায়মন্ড বারের কাছের মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।গাড়িটির আহত চালক একজন নারী। সড়কের ভুল লেনে উল্টা দিকে চালানোর সময় তার গাড়িটি ঘন্টায় ১শ’ মাইল বেগে চলছিল বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তা রডরিগো জিমেনেজ।জিমেনেজ বলেন, “একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক, খুব ভয়ানক।”নিহত ছয়জনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান, বাকী দুজন হাসপাতালে নেয়ার পর। আহত দুজনের মধ্যে চালক নারীর অবস্থা আশঙ্কাজনক।তদন্তকারীরা জানিয়েছেন, চালকসহ গাড়ির আরোহীরা মদ্যপ ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।