২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু উদ্বেগ দূর করতে ইরানের নতুন উদ্যোগ

পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে চুক্তির আওতায় তিন মাসের মধ্যে বাড়তি ৭ টি পদক্ষেপ নিতে রাজি হয়েছে ইরান।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 11:05 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এক কূটনৈতিক সূত্র জানিয়েছেন, এ সমস্ত উদ্যোগের মধ্যে রয়েছে ইরানের এটম বোমা তৈরির সন্দেহজনক গবেষণা কর্মসূচির বিষয়টি নিয়ে থেমে থাকা তদন্ত পুনরায় শুরু করতে দেয়া।পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে গত নভেম্বরে আইএইএ’র সঙ্গে স্বচ্ছতা চুক্তির আওতায় ইরান সম্প্রতি তেহরানে দুদিনের এক বৈঠকে তিন মাসের মধ্যে নতুন করে ৭ টি বাস্তব পদক্ষেপ নিতে রাজি হয়েছে বলে জানিয়েছে আইএইএ।আর এ পদক্ষেপগুলোর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিক গবেষণার বিষয়টি তদন্ত করতে দেয়ার উদ্যোগটিও এটাই প্রথম।তবে বৈঠকের পর ইরান এবং আইএই’র যৌথ বিবৃতিতে ইরানের অন্যান্য নতুন পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।