২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিয়ন ডলার জরিমানা দিলেন চীনা পরিচালক

চীনের এক সন্তাননীতি আইন লঙ্ঘণের অভিযোগে দেশটির জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইমউকে ৭৫ লাখ ইয়েন (১২ লাখ মার্কিন ডলার) জরিমানা গুণতে হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 03:12 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

দুই ছেলে ও এক মেয়ের পিতা-মাতা হওয়ার কারণে ৬৩ বছর বয়সী ঝ্যাং ও তার স্ত্রী ৩২ বছর বয়সী চেন টিংকে ডিসেম্বরে প্রথম অভিযোগের মুখোমুখি হতে হয়।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি বলছে, কি পরিমাণ জরিমানা হবে সেটা অনেকাংশে দম্পতির আয়ের ওপর নির্ভর করে।ঝ্যাংয়ের জনপ্রিয় চলচ্চিত্র গুলোর মধ্যে রয়েছে- হিরো, হাউজ অব ফ্লাইং ড্যাগার্স, দ্য ফ্লাওয়ার্স অব ওয়ার স্টারিং ক্রিস্টিয়ান ব্যালে।২০০৮ সালের অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানও পরিচালনা করেছিলেন ঝ্যাং।পূর্বাঞ্চলের নগর উক্সির কর্মকর্তারা জানান, তাদের পরিবার পরিকল্পনা অফিস জরিমানার পুরো অর্থ গ্রহণ করেছে এবং ওই অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা করা হবে।১৯৭৯ সাল থেকে চীনে ‘একসন্তান’ নীতি চালু হয়েছে। যদিও চীনের সব দম্পতিকে এই বাধা ধরার আওতায় পড়তে হয় না।গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর দুই সন্তান নেয়ার অনুমতি আছে। তবে সেক্ষেত্রে তাদের প্রথম সন্তান মেয়ে হতে হবে।এছাড়া যেসব দম্পতির একজন তাদের পিতা-মাতার একমাত্র সন্তান তারা দুই সন্তান নেয়ার অনুমতি পায়।