‘ভারতে নির্মিত হবে উচ্চতম মূর্তি’
মুম্বাইয়ের উপকূলে ১০০ কোটি রুপি ব্যয়ে রাজা শিবাজির মূর্তি নির্মাণের প্রস্তাবে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে মহারাষ্ট্রের মন্ত্রিসভা।
মূর্তিটি আরব সাগরে শক্তপাথর দিয়ে নির্মিত ১৬ হেক্টর চওড়া বেদীর ওপর দাঁড়িয়ে থাকবে।মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী পৃত্থীরাজ চ্যাবন বলেন, “এটি বিশ্বের সবচেয়ে উঁচুমূর্তি হবে।“তবে মূর্তির উচ্চতা ঠিক কতো হবে সেই ব্যাপারে আগে থেকে কিছু জানাতে তিনি অস্বীকার করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।মূর্তিটি যে স্থানে স্থাপন করা হবে সেটা রাজ ভবন থেকে ১.২ কিলোমিটার, গিরধাম থেকে ৩.৬ কিলোমিটার এবং নরিমান পয়েন্ট থেকে ২.৬ কিলোমিটার দূরে অবস্থিত বলে জানান চ্যাবন।সর্বোচ্চ জোয়ারের সময়ও মূর্তির বেদী সমুদ্রসীমা থেকে ৩/৪ মিটার ওপরে থাকবে বলেও জানান তিনি।এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভাভাই প্যাটেলের মূর্তি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন মোদি বলেছিলেন ওটা হবে বিশ্বের সবচেয়ে উঁচুমূর্তি। ধারণা করা হচ্ছে এর জবাব দিতেই চ্যাবন নতুন এই উদ্যোগ নিয়েছেন।গুজরাটের প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’ এবং এর উচ্চতা হবে ১৮২ মিটার।
ধারণা করা হচ্ছে মূর্তিটি নির্মাণে খরচ পড়বে আড়াই হাজার কোটি রুপি। এর উচ্চতা পৃথিবীখ্যাত যুক্তরাষ্ট্রের ‘স্ট্যাচু অব লিবার্টি’র দ্বিগুণ। এটি গুজরাটের একটি নদীর তীরে নির্মাণ করা হবে। মোদি ও সাবেক কংগ্রেস নেতা সর্দার বল্লাভাভাই প্যাটেল দুজনেই গুজরাটের সন্তান।
