হোমসের জন্য মানবিক চুক্তিকে সম্মত সিরিয়া
অবরুদ্ধ হোমস শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদেরকে সেখান থেকে চলে যেতে দেয়ার ব্যাপারে জাতিসংঘের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সিরিয়া।
সুইজারল্যান্ডের জেনেভায় গত সপ্তাহে সিরিয়া শান্তি আলোচনায় অচলাবস্থার পর এই প্রথম সম্ভাবনাময় ইতিবাচক ফল এল।জাতিসংঘ কর্মকর্তারা প্রাথমিকভাবে চুক্তিটি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং চুক্তিটি আটকে পড়া মানুষদের যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করবে কিনা সেটিও ষ্পষ্ট নয়।সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় টিভিতে এক বিবৃতিতে জানিয়েছে, হোমস এর গভর্নর এবং জাতিসংঘের মধ্যকার এ চুক্তির আওতায় নারী, শিশু, প্রাপ্তবয়স্ক এবং আহতরা শহর থেকে বের হয়ে যেতে পারবে। আর যারা শহরে থেকে যেতে চাইবে তাদের জন্য ত্রাণও প্রবেশ করতে পারবে।উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদ্রোহীরা নতুন করে লড়াই ঘোষণার কয়েক ঘণ্টা পর সিরিয়া সরকার এ চুক্তি ঘোষণাকরেছে।
