২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন মিশরীয় সেনাপ্রধান’

মিশরের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তা আল সিসি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 03:25 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

জনগণের ইচ্ছা পূরণের জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।কুয়েতি আল সিয়াসাহ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে সিসি এসব কথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে।নির্বাচনে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিসি বলেন, “আমি জনগণের দাবি প্রত্যাখ্যান করবো না।”তিনি বলেন, “মিশরীয় জনগণের জন্য আমি এটি করবো, যেন অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে আস্থা ফিরে পেতে পারে তারা।”আসছে প্রেসিডেন্ট নির্বাচনে সিসি তার প্রার্থিতা ঘোষণা করবেন, ব্যাপকভাবে এটি প্রত্যাশা করা হলেও সেনাবাহিনী থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।জানুয়ারিতে তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়ে নির্বাচনে তার প্রার্থিতার প্রতি সমর্থন ব্যক্ত করেন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা।আগামী ছয়মাসের মধ্যে মিশরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।