‘টুথপেস্টবোমার সতর্কতা যুক্তরাষ্ট্রের’
রাশিয়াগামী বিমানগুলোতে সন্ত্রাসীরা যাত্রীবেশে টুথপেস্ট টিউবের ভেতরে বিস্ফোরক দ্রব্য নিয়ে বিমানের ভেতরেই বোমা বানানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা অধিদপ্তর।
যেসব ফ্লাইট সরাসরি রাশিয়ায় যাচ্ছে সেগুলো এই হুমকির মধ্যে রয়েছে। এরমধ্যে কিছু ফ্লাইট যুক্তরাষ্ট্রও ছেড়ে আসছে।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী একজন কর্মকর্তা বুধবার এ তথ্য জানান। এই সতর্কতার বিষয়ে জনসমক্ষে বিস্তারিত কিছু বলার এখতিয়ার তার নেই বলে তিনি নাম প্রকাশ করেননি।ওই কর্মকর্তা সতর্ক করে দিয়ে আরো বলেন, ওই বিস্ফোরক উপাদান বিমানের ভেতরেই বা শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর ব্যবহার করা হতে পারে।অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এই মুহূর্তে যুক্তরাষ্ট্র দেশের অভ্যন্তরে বিশেষ কোনো হুমকি নিয়ে উদ্বিগ্ন নয়। তবে তারা তাদের স্বদেশী ও বিদেশি মিত্রদের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান করে। বিশেষ করে তাদের সঙ্গে যারা শীতকালীন অলিম্পিকের মতো আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করে।“যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স একমাত্র বিমান সংস্থা যারা যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মস্কোয় বিমান পরিচালনা করে। এছাড়া রাশিয়ার দুইটি এয়ারলাইন্স অ্যারোফলট ও ত্রানসেরো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিরতিহীনভাবে ফ্লাইট পরিচালনা করে।৭ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার শচিতে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস।আর এই ক্রীড়াআসরে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাশিয়ার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
