ইরাকে পৃথক হামলায় নিহত ১০
বাগদাদে কঠোর নিরাপত্তা বলয়ে থাকা ‘গ্রিন জোন’ এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া এদিন রাজধানীর অন্যান্য এলাকায় একাধিক গাড়ি বোমা বিস্ফোরণে ১০ নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।‘গ্রিন জোন’ এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও পশ্চিমা বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। সেখানে মঙ্গলবারের হামলায় একজন সেনাসদস্য নিহত হয়েছেন।এই হামলার ফলে দেশে নিরাপত্তার অবনতি হলে কৌশলগত অঞ্চলগুলো প্রতিরক্ষায় ইরাকের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।এদিকে শিয়া অধ্যুষিত এলাকা যার মধ্যে দক্ষিণ-পশ্চিম বাগদাদের শুরতা জেলাও রয়েছে, সেখানেই মূলত গাড়ি বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে। শুরতায় একটি জনবহুল বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।এছাড়া দক্ষিণ বাগদাদের আল-মালিফের কাছে দুই জন এবং বায়া কোয়ার্টারে তিন জন গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছে। তাজিতে পুলিশের টহল এলাকার কাছে অন্য একটি বিস্ফোরণে আরো একজন প্রাণ হারিয়েছেন।তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।দুই বছর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী ইরাক ছেড়ে যাওয়ার পর দেশটিতে রক্তক্ষয়ী হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে। চলতি বছরের জানুয়ারিতেই এ ধরনের বিভিন্ন হামলায় এক হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
