২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় অঙ্কের ক্ষতিপূরণ দিচ্ছে মর্গান স্ট্যানলি ব্যাংক

মর্টগেজের সিকিউরিটি বিক্রির প্রতারণা নিয়ে দায়ের করা মামলার নিষ্পিত্তির জন্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে ১২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে দেশটির অন্যতম বড় ব্যাংকিং কোম্পানি মর্গান স্ট্যানলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 03:15 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এসব অর্থ মর্টগেজ গ্যারান্টি ফার্ম ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের তত্ত্বাবধানকারী তদারকি কর্তৃপক্ষ ফেডালের হাউজিং ফাইন্যান্স এজেন্সিকে (এফএইচএফএ) দিতে হবে বলে বুধবার জানিয়েছে বিবিসি।২০০৮ সালে যুক্তরাষ্ট্রে আর্থিক সঙ্কট চলাকালে ওই দুটি ফার্মকে ১৮ হাজার ৭শ’ কোটি ডলার প্রণোদনা দিয়ে সঙ্কট থেকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের করদাতারা।এফএইচএফএ’র সঙ্গে মামলা নিষ্পত্তির এই চুক্তি করে মর্গান স্ট্যানলি এর আগে ক্ষতিপূরণ দেয়া জেপি মরগান ও ডাচ ব্যাংকসহ অন্যান্য ক্ষতিপূরণ দেয়া ব্যাংকের দলে যোগ দিল।এই নিষ্পত্তির আলোকে মর্গান স্ট্যানলিকে এফএইচএফএ’র বৈধ রিজার্ভ হিসেবে অতিরিক্ত আরো ১৫ কোটি ডলার দিতে হবে।২০১১ সালে আবাসিক খাতের মর্টগেজ সিকিউরিটি বিক্রিতে প্রতারণার দায়ে ১৭টি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।২০১৩ সালের ডিসেম্বরে জার্মানির বৃহত্তম ঋণদাতা ডাচ ব্যাংক আইনি ঝামেলা থেকে বাঁচতে মামলা নিষ্পত্তির জন্য এফএইচএফ’কে ১৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়।২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে জার্মান এই ব্যাংকটি যুক্তরাষ্ট্রের রাজ্য ও কেন্দ্রীয় আইন ভেঙে ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের কাছে মর্টগেজ সংক্রান্ত আর্থিক পণ্য বিক্রি করেছিল।তবে এ বিষয়ে সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় কোম্পানি জেপি মরগান চেস ব্যাংক।আবাসন খাতের সঙ্কট চলাকালে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতারিত করার জন্য নভেম্বর, ২০১৩’তে ব্যাংকটি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে ১৩০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেছিল।যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কোনো কর্পোরেশনের এটিই সবচেয়ে বড় অঙ্কের আর্থিক নিষ্পত্তির ঘটনা।