থাইল্যান্ডে নির্বাচন চ্যালেঞ্জ করে রিট
থাইল্যান্ডে রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে বিরোধী দল।
মঙ্গলবার নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দলের ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে একজন আইনজীবী মামলাটি করেন।এছাড়া, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করার কারণে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওত্রার দল পুয়ে থাই পার্টি বিলুপ্ত করারও আলাদা একটি আবেদন করা হবে বলেও একজন আইনজীবী জানিয়েছেন।বিরোধী দলের বর্জন ও প্রতিরোধের মধ্য দিয়ে গত রোববার থাইল্যান্ডে আগাম নির্বাচন হয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক জায়গায়ও ভোট স্থগিত করা হয়।বিরোধী দল আন্দোলনের মাধ্যমে জাতীয় নির্বাচন ব্যহত করতে সক্ষম হয়েছে। নির্বাচনের মাধ্যমে সংসদের কোরাম পূর্ণ না হওয়ায় কয়েক মাসের জন্য প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রয়োজন হতে পারে।রিটকারীদের একজন মুখপাত্র বলেন, “নির্বাচনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে আমরা আদালতে যুক্তি তুলে ধরব। আরেকটি আবেদনে আমরা পুয়ে থাই পার্টির ওপর নিষেধাজ্ঞা চাইব।”প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ, অনির্বাচিত ‘গণপরিষদের’ অধীনে নির্বাচন আয়োজন ও বেশ কয়েকটি রাজনৈতিক সংস্কারের দাবিতে নভেম্বর থেকে আন্দোলন শুরু করে সরকার বিরোধীরা। বিরোধীদের আন্দোলনের মুখে এ নির্বাচনের ডাক দেন ইংলাক।
