২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেল অঞ্চলে খাদ্যনিরাপত্তায় ২ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন

আফ্রিকার সাহেল অঞ্চলে ‘খাদ্য নিরাপত্তাহীন’ দুই কোটি মানুষের জন্য জাতিসংঘ ২০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্যের আবেদন জানিয়েছে।

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 04:00 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সাহেল আফ্রিকার চরম দরিদ্রতম অঞ্চল যার মধ্যে সুদান ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত।প্রায় অনুর্বর এই অঞ্চলটি পূর্ব আটলান্টিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত।বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে সাহেল অঞ্চলের জন্য ১.৭ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদন করেছিল জাতিসংঘ। এর ৬০ শতাংশের যোগান দেয় দাতা দেশগুলো।সাহারা মরুভূমির দক্ষিণে সাহেল অঞ্চলের অন্য দেশগুলো হলো- মৌরিতানিয়া, জাম্বিয়া, মালি, নাইজার, বারকিনা ফাসো, সেনেগাল ও ক্যামেরুন।অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স(ওসিএইচএ)’র তথ্য অনুযায়ী, “ওই অঞ্চল জুড়ে অগণিত সম্প্রদায়ের বর্তমান অবস্থা এখনো ভয়াবহ।“যে পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে ‘বিশ্বের সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে অসহায় অঞ্চল’ বিবেচনা করা হয় এই অঞ্চলটি তার প্রান্তসীমায় রয়েছে।এই অঞ্চলের অনেক মানুষ জানে না তাদের পরের বেলার খাবার কোথা থেকে যোগাড় হবে এবং ২০১৩ সালে এই ধরনের মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।খাদ্য ও পুষ্টির অভাব এই সংকটের মূলে রয়েছে। তবে আরো অনেক বিষয়ও এখানে কাজ করছে।খাদ্যাভাবের এই চক্র ভাঙ্গতে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এজন্য মানবাধিকার সমন্বয় গোষ্ঠী, সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে। দাতা সংস্থাগুলো আশা করছে এর মাধ্যমে তারা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে।সাহেল অঞ্চলে জাতিসংঘের আঞ্চলিক মানবাধিকার সহযোগী রবার্ট পিপের বলেন, “বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষের অবস্থা ক্রমাগত খারাপ হয়েছে। যদি আমরা কথাকে কাজে পরিণত করতে পারি এবং সাহায্যকর্মীরা সরকারের সঙ্গে মিলে কাজ শুরু করতে পারে তবে এই ধারা থেকে ফেরত আসা সম্ভব। আর এ বছরই এর উপযুক্ত সময়।“তবে পিপার উদ্বেগ প্রকাশ করে এটাও বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনর্বাসনের ধীরগতি ও সিরিয়ায় মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘের রেকর্ড ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আবেদনের কারণে সাহেল অঞ্চল প্রয়োজনীয় তহবিল নাও পেতে পারে।