ভারতে বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু
ভারতের পুনে-ছত্র মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।
যাত্রীবাহী ওই বাসটিকে একটি কন্টেইনার পেছন থেকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
এসময় আরো বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
