সাগরে ভেসে কাটল ১৬ মাস!
উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রবাল দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে এক মেক্সিকানকে, যিনি ১৬ মাস সমুদ্রে ভেসে থেকে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।
বৃহস্পতিবার মার্শাল দ্বীপপুঞ্জের ইবন এটল উপদ্বীপের তীর থেকে মধ্যবয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করেন দ্বীপের দুই বাসিন্দা।যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট প্রত্রিকার খবরে বলা হয়, জোস আইভেন নামের ওই মেক্সিকান ২০১২ সালের সেপ্টেম্বরে এক সঙ্গীসহ মোক্সিকো থেকে ব্রাজিলের উপকূলীয় রাজ্য বাহিয়ার সালভেদরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।তবে পথে তার ফাইবারগ্লাসের তৈরি ২৪ ফুট লম্বা বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সমুদ্রে ভাসতে ভাসতে তার সঙ্গীও এক সময় মারা যান।ইবন এটল উপদ্বীপ থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় ১২ হাজার ৫শ’ কিলোমিটার। ৪৮০ দিনের সমুদ্র যাত্রায় তাকে ওই পথটি পাড়ি দিতে হয়েছিল।গবেষণার কাজে ইবন এটল দ্বীপে অবস্থান করছিলেন নরওয়েজিয়ান নৃতাত্ত্বিক ওলা জেলডস্টেড। তিনি উদ্ধার হওয়া ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং পরে সাংবাদিকদের কাছে জানিয়েছেন।“তার অবস্থা তেমন ভাল নয়, তবে তার অবস্থা ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। তার দাড়ি ও চুল অনেক লম্বা হয়ে গেছে। উদ্ধারের সময় পরনে ছিল ছোট্ট একটি আন্ডারপ্যান্ট।”“তাকে বহনকরা বোটটির খোলাস এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল। সেটা যে দীর্ঘদিন পানিতে ভেসেছে তা দেখেই বুঝা যাচ্ছিল।” বলেন ওই নৃতাত্ত্বিক।তিনি আরো বলেন, অথৈ সমুদ্রে বেঁচে থাকার সংগ্রামের কিছু কিছু ঘটনা তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন।আইভেন সামুদ্রিক কাছিম, পাখি, মাছ খেয়ে এতোদিন বেঁচে ছিলেন। দীর্ঘদিন বৃষ্টির পানি না পেলে মাঝে মাঝে কাছিমের রক্ত খেয়ে পিপাসা মিটিয়েছেন। তবে তার কাছে মাছ শিকারের কোনো হাতিয়ার ছিল না। খালি হাতেই তিনি মাছ-কাছিম-পাখি শিকার করেছেন।সত্য যে সমুদ্রে ভেসে অনিশ্চয়তা বা মৃত্যুমুখে পড়ে বেঁচে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। তবে তিনি যে দীর্ঘকাল ব্যাপী সমুদ্রে থাকাদের একজন তাতে সন্দেহ নেই।২০০৬ সালেও নয়মাস সমুদ্রে ভাসতে থাকা তিনজনকে উদ্ধার করা হয়েছিল। হাঙ্গর শিকারে গিয়ে তারা হারিয়ে গিয়েছিলেন।এছাড়া, ১৯৯২ সালে কিরিবাতি অঞ্চল থেকে উদ্ধার করা হয় দুই জেলেকে। সামুয়ার গন্তেব্যে যাওয়ার সময় পথ ভুলে তারা সাগরে ভেসেছিলেন অন্তত ১৭৭ দিন।
