২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলেঙ্গানা বিল প্রত্যাখ্যান করল অন্ধ্র বিধানসভা

ভারতে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার বিল প্রত্যাখ্যান করেছে অন্ধপ্রদেশ বিধানসভা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 08:13 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

রাজ্যের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডির আনা তেলেঙ্গানা বিরোধী প্রস্তাব সমর্থন করেছে বেশিরভাগ বিধায়ক।বৃহস্পতিবার, তেলেঙ্গানা অঞ্চলে বিধায়কদের তীব্র বিক্ষোভের মধ্যে অন্ধ্র বিধানসভার স্পিকার কে মনোহর তেলাঙ্গনা বিরোধী এ প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা করেন।সীমান্ধ্র অঞ্চলের ১৭৫ জন বিধায়ক প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর তেলেঙ্গানা অঞ্চলের ১১৯ জন বিধায়ক মত দেন প্রস্তাবের বিপক্ষে।ভারতে তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দিয়ে গত অক্টোবরে কেন্দ্রীয় সরকার বিল পাস করেছিল। এখন অন্ধ্রবিধানসভা বিলটি প্রত্যাখ্যান করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ল কেন্দ্রীয় সরকার।তবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সভাপতি কে চন্দ্রশেখর রাও-এর ছেলে কেটি রামা রাও অবশ্য বলছেন, ফেব্রুয়ারিতে লোকসভার অধিবেশনে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার বিলটি পাস হয়ে যাবে।রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ১২ ডিসেম্বর সংবিধানের তিন নম্বর ধারা মেনে মতামত জানার জন্য বিলটি অন্ধ্রপ্রদেশ বিধানসভায় পাঠিয়েছিলেন।অন্ধ্র প্রদেশের ২৩ টির মধ্যে হায়দ্রাবাদসহ ১০ টি অঞ্চল নিয়ে নতুন তেলেঙ্গানা রাজ্য গঠনের পরিকল্পনা রয়েছে। ভারতে নতুন এ ২৯ তম রাজ্য গড়ার পক্ষে এবং বিপক্ষে বেশ কয়েকবছর থেকেই বিক্ষোভ চলে আসছে।নতুন রাজ্য গড়ার পক্ষে যারা তাদের ভাষ্য, এ অঞ্চলটি সরকারের অবহেলার শিকার হয়ে আসছে। কিন্তু বিরোধীরা হায়দ্রাবাদকে রাজ্যের অভিন্ন রাজধানী হিসাবে মেনে নিতে নারাজ।