রাশিয়ার সমকামী সংগঠনগুলোতে অর্থ সহায়তা দেবে যুক্তরাজ্য
রাশিয়ায় সমকামীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে বাড়তি তহবিলের যোগান দেবে যুক্তরাজ্য সরকার।
বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলার বলেন, “এটা সঠিক সিদ্ধান্ত ছিল।“বাড়তি অর্থ স্টোনওয়ালের মতো বিক্ষোভকারী দলকে দেয়া হবে।আর এক সপ্তাহ বাদেই রাশিয়ার শহর শচিতে শীতকালীন অলিম্পিক গেমস শুরু হবে। যুক্তরাজ্য সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের একজন হয়ে শচি যাবেন মিলার।মিলার বলেন, “শীতকালীন গেমসের সুযোগটি ব্যবহার করে আমরা সব মানুষের সঙ্গে নিরপেক্ষ আচরণ করার গুরুত্ব বোঝাতে সক্ষম হবো এবং এটা নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। এটাই অলিম্পিকের মূল লক্ষ্য এবং অলিম্পিক আয়োজনের গুরুত্বপূর্ণ বিষয়।““রাশিয়ায় আইন পরিবর্তনের কারণে সমকামীদের অধিকার হুমকির মুখে পড়েছে।““আমরা এরই মধ্যে বাড়তি সমর্থন যোগ করেছি যাতে এটা নিশ্চিত হয় যে, সমকামীদের অধিকার রক্ষায় যেসব সংগঠন রাশিয়ায় কাজ করছে তারা যেন প্রয়োজনীয় সমর্থন ও সুবিধা পায়। আমার বিশ্বাস এর মাধ্যমে তারা সত্যিকারের একটি ব্যবধান তৈরি করতে সক্ষম হবে।“নিকোলাই বেইভের মত মানুষ যারা রাশিয়ায় সমকামীদের অধিকার রক্ষায় কাজ করছেন তারা যুক্তরাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।বেইভ বলেন, “যুক্তরাজ্যের মতো আরো অনেক দেশ আমাদের এই ধরনের সমর্থন দিতে পারে। এর মাধ্যমে রাশিয়ায় সমকামীতার প্রতি মানুষের ঘৃণার বিরুদ্ধে আমাদের লড়াই আরো বেগবান হবে।“
