ইউক্রেনের নেতাদের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে
ইউক্রেনের চলমান অস্থিরতা যদি রাজনৈতিক সংকটে রূপ নেয় সেক্ষেত্রে ওবামা প্রশাসন দেশটির সরকারি ও বিরোধী নেতাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কংগ্রেসের উপদেষ্টারা।
নাম প্রকাশে অনিচ্ছুক উপদেষ্টারা জানান, নিষেধাজ্ঞার প্রস্তুতির বিষয়ে তারা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে নৃশংসতা ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা বিক্ষোভকারীদের নেতাদের বিরুদ্ধে দ্রুতই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানান তারা।ইউক্রেন সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি চুক্তিতে সই না করায় ২০১৩ সালের নভেম্বরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।বিক্ষোভ-সংঘর্ষে এখন পর্যন্ত রাজধানী কিয়েভ ও অন্যান্য নগরীতে ছয় জন নিহত হয়েছেন।এই সংকট দেখা দেয়ার পর ইউক্রেনের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করে দেয় ওয়াশিংটন।‘প্রত্যেক মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে’- এই নীতি সমর্থন করার জন্য ইউক্রেনকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা।এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে অন্তত তিনবার কথা বলেছেন।বিক্ষোভ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দুই জন সিনেটর রিপাবলিকান নেতা জন ম্যাকচেইন ও ডেমত্রেুট নেতা ক্রিস মারফি ডিসেম্বরে মাসে কিয়েভ গিয়েছিলেন।যুক্তরাষ্ট্রের দ্য হাউজ অব ফরেইন অ্যাফেয়ার্স কমিটি বুধবার ইউক্রেনের বিবদমান সকল পক্ষকে নৃশংসতা থেকে সরে আসার এবং এক সঙ্গে কাজ করে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।কমিটির পক্ষ থেকে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিয়ট অ্যাঞ্জেল বলেন, “ইউক্রেনের বর্তমান পরিস্থিতি খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এ অবস্থায় আরো অনেক কিছু করতে হবে এবং আমাদের অবশ্যই এর সঙ্গে জড়িত থাকতে হবে।“জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলও টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইয়ানুকোভিচের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের সরকারি ও বিরোধীদের একটি গঠনমূলক আলোচনার বসার আহ্বান জানিয়েছেন।
