প্রয়োজনে কংগ্রেসকে ‘পাশ’ কাটাবেন ওবামা
আমেরিকার মধ্যবিত্তদের উন্নয়নে বিভক্ত কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার স্টেট অব ইউনিয়ন ভাষণে তিনি এ কথা বলেন।
এর মাধ্যমে আমেরিকার জনগণের মধ্যে নিজের জনপ্রিয়তা আবারো ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত এক বছর বেশ কিছু বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে ওবামাকে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ চেম্বারে আইনজ্ঞ, সুপ্রিম কোর্টের বিচারক ও ভিআইপি অতিথিদের সামনে বেশ কিছু নির্বাহী আদেশ প্রদানের মাধ্যমে কংগ্রেস থেকে ওবামা তার স্বাধীনতার বিষয়টি ঘোষণা করেন।
ডেমক্রেটিক প্রেসিডেন্ট ওবামা ও রিপাবলিকানদের মধ্যে এমনিতেই বিরোধপূর্ণ সম্পর্ক বিরাজমান। ওবামার এই ঘোষণা তাদের সম্পর্কের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ চেম্বারে বার্ষিক ভাষণে ওবামা বলেন, “আমি আপনাদের সবার সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু আমেরিকা এখনো দাঁড়াতে পারেনি এবং আমিও পারবো না। তাই আমেরিকার অধিকাংশ পরিবারের সুবিধা বৃদ্ধির জন্য আমি যেকোনো জায়গায় এবং যেকোনো সময় আইনপ্রণয়ন ছাড়াই পদক্ষেপ নেব এবং এটাই আমি করতে যাচ্ছি।“
ওবামা যেসব আদেশ দিয়েছেন সেগুলোর মধ্যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে। এর মাধ্যমে দেশটির কয়েক মিলিয়ন মানুষ তাদের অবসরের জন্য অর্থ জমা করতে পারবেন।
ধনী ও গরিবের ক্রমবর্ধমান ব্যবধান কমাতেও ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ওবামা।
তিনি বলেন, “গভীর বৈষম্য রয়েছে। ঊর্ধ্বমুখী গতিশীলতাও স্থগিত হয়ে আছে। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পুনরুদ্ধারের মাঝামাঝি অবস্থায় থাকার পরও সামনে এগিয়ে যেতে অনেক আমেরিকান অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ করছেন। কিন্তু অনেকে এখনো একদমই কাজ করছেন না।“
ওবামার এই কৌশলের অর্থ তিনি বিস্তৃত আকারে আইনপ্রণয়ন না করে এখন বরং ছোট উদ্যোগের দিকে বেশি মনযোগ দিতে চান। যাতে আয়ের বৈষম্য কমে আসে। সেই সঙ্গে মধ্যবর্তী কর্মীদের জন্য আরো কাজের সুযোগ সৃষ্টি করতে চান।
যদিও ওবামার এই সব আদেশ কার্যকর হওয়ার জন্য এখনো কংগ্রেসের অনুমতি লাগবে।
পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে যেকোনো নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে বাধা দেবেন তিনি।
