২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম প্রেসিডেন্ট নির্বাচন ডেকেছে মিশর

মিশরে অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুর পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 08:11 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সেনা-সমর্থিত সরকারের গণতন্ত্রের রোডম্যাপ অনুযায়ী আগে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও এ ঘোষণার ফলে তা আর হচ্ছে না।

মিশরের সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল-সিসি শিগগিরিই প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

গত বছর জুলাইয়ে সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ইসলামপন্থি সরকার বিরোধী অনেকেই জেনারেল সিসিকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সমর্থন দিচ্ছে।

প্রেসিডেন্ট মনসুর টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট নির্বাচন আগেই অনুষ্ঠানের ঘোষণা দেন। অনেকের সঙ্গে আলাপ আলোচনা পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।