থাই হোটেলে টাটা মটর্সের এমডি’র লাশ
ভারতের টাটা মটরর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কার্ল স্লিম ব্যাংককের একটি হোটেল কক্ষ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, শাংরি-লা হোটেলের কর্মীরা রোববার পঞ্চম তলার মেঝেতে ৫১ বছর বয়সী স্লিমের মৃতদেহ খুঁজে পান। তিনি তার স্ত্রীকে নিয়ে হোটেলের ২২ তলার একটি কক্ষে অবস্থান করছিলেন।যুক্তরাজ্যের নাগরিক স্লিম ২০১২ সালে টাটা মটরর্সে যোগ দেন।থাই পুলিশ জানায়, স্লিমের মৃতদেহ খুঁজে পাওয়ার পর রোববার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে হোটেল থেকে ফোনে তাদের ডাকা হয়।পুলিশ এসে স্লিমের স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। কি ঘটেছে সে ব্যাপারে জানানো হলে তাকে হতবিহ্বল দেখাচ্ছিল বলে জানায় পুলিশ।টাটার থাইল্যান্ড বিভাগের সঙ্গে বোর্ড মিটিংয়ে অংশ নেয়ার জন্য স্লিম ব্যাংককে এসেছিলেন।পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা লেফ্টেন্যান্ট সমিয়ত বনইয়াকেউই রয়টার্সকে বলেন, “আমরা তার দুর্ঘটনায় পতিত হওয়ার কোনো চিহ্ন খুঁজে পাইনি।““আমরা জানালা খোলা পেয়েছি। জানালাটি খুবই ছোট তাই এটা সম্ভব নয় যে তিনি সেখান দিয়ে পিছলে পড়ে গেছেন। তিনি বেশ লম্বা-চওড়া মানুষ ছিলেন এবং জানালা দিয়ে নিচে পড়ার জন্য তাকে জানালা বেড়ে উঠতে হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে তিনি জানালা দিয়ে ঝাঁপ দিয়েছেন।“এছাড়া পুলিশ ইংরেজিতে লেখা তিন পাতার একটি চিঠি খুঁজে পেয়েছে। ওটা থাই ভাষায় অনুবাদের কাজ চলছে। সোমবার স্লিমের মৃতদেহের ময়নাতদন্ত শুরু হওয়ার কথা রয়েছে।টাটা মটরর্সের একজন মুখপাত্র স্লিমের মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
