২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামানে নৌকাডুবে ২১ জনের মৃত্যু

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সাগর পর্যটকদের একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 10:37 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এনডিটিভির খবরে জানানো হয়, রোববার বিকালে ৪৬ জন আরোহী নিয়ে আকুয়া ম্যারিনা নামের নৌকাটি ডুবে যায়।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, আরোহীদের মধ্যে দুই নাবিকসহ ২৬ জনকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছেন। একজন এখনো নিখোঁজ।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, এই নৌকাটি যাত্রীদের নিয়ে আন্দামান ও নিকোবরের বিভিন্ন দ্বীপে যাতায়াত করত।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, ২৫ জন যাত্রী বহনে সক্ষম ওই নৌকায় প্রায় দ্বিগুণ আরোহী নেয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রস আইল্যান্ড থেকে নর্থ বের দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

যাত্রীদের অনেকেই তামিলনাড়ু ও মুম্বাইয়ের বাসিন্দা বলে বিবিসির খবরে জানানো হয়েছে।