২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দুইপক্ষ আবারো বৈঠকে, আলোচনায় বন্দিমুক্তি

জেনেভায় দ্বিতীয় দিনের মতো সরাসরি শান্তি আলোচনায় বসেছে সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের প্রতিনিধিরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববারের এ আলোচনায় যুদ্ধবন্দি নারী ও শিশুদের মুক্তি দেয়ার বিদ্রোহীদের দাবি এবং মানবিক বিষয়গুলো সামাল দেয়া নিয়ে আলোচনা চলছে।তবে আলোচনায় আস্থা গড়ে তোলার মতো কোনো সমঝোতা এখনো হয়নি। সিরিয়ায় মানবিক ত্রাণকাজে বাধা সৃষ্টির জন্য উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।ওদিকে, বৈঠকে বন্দি মুক্তির আহ্বান জানিয়েছে বিরোধী পক্ষ। এ ব্যাপারে পশ্চিমা কূটনীতিকদেরকে বিস্তারিতভাবে জানিয়েছে তারা।এর আগে শনিবার প্রথমবারের মতো সামনা-সামনি আলোচনায় বসেন প্রায় তিন বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিনিধি ও আসাদ বিরোধী জোটের প্রতিনিধিরা।ওই বৈঠকে বিবদমান দুই পক্ষের মধ্যে কোনো বাক্য বিনিময় হয়নি। কেবল তাদের উপস্থিতিতে জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি শরণার্থীদের জন্য ত্রাণ সরবরাহ ও অন্যান্য মানবিক বিষয় নিয়ে আলোচনা করেন।অবশ্য প্রথাম দফার বৈঠককে সাফল্য হিসেবে নিয়েছে বিদ্রোহীরা। তাদের যুক্তি, এতোদিন স্বৈর শাসক আসাদ জনগণের কথা শুনতে না চাইলেও এখনো শুনতে বাধ্য হচ্ছেন।ব্রাহিমি এর আগে বলেছিলেন, দুইদিন ধরে চলা বৈঠকে বিবদমান দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির বিষয়ে নজর দেয়া হচ্ছে।সোমবার সিরিয়া নিয়ে বড় পরিসরে রাজনৈতিক আলোচনা শুরু হবে। তার আগে একটি ইতিবাচক পরিবেশ তৈরিই ব্রাহিমির লক্ষ্য।শনিবার দুই পক্ষের মধ্যে শুরু হওয়া মুখোমুখি আলোচনাকে একটা শুভ সুচনা বলে অভিহিত করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত হোমস শহরে মানবিক সাহায্যকর্মীদের প্রবেশের অনুমতি দিতেও বৈঠকে আলোচনা হবে।যুদ্ধ শুরুর পর সিরিয়ার গুরুত্বপূ্র্ণ হোমস শহরটি বিদ্রোহীরা দখল করলেও প্রায় ১৮ মাস পর শহরটি পূনর্দখল করে সেনাবাহিনী।বৈঠকে অংশ নেয়া প্রেসিডেন্ট আসাদের প্রতিনিধিরা জানান, ব্রাহিমি বৈঠকে আলোচনার জন্য যে বিষয়ে উত্থাপন করেন তারা তা নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তবে কোনো ব্যক্তি কিংবা আঞ্চলিক কোনো বিষয় আলোচনায় আনা ভুল হবে।তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি রয়টার্সকে বলেন, তারা কেবল হোমস শহরের বিষয়ে আলোচনার প্রস্তাব করেছে। তবে আমরা বলেছি আলোচনার জন্য সিরিয়ার শহরই গুরুত্বপূর্ণ।প্রেসিডেন্ট আসাদের উপদেষ্টা বুথাইনি সাহবান বলেন, “বিরোধীরা কিছু কিছু অঞ্চলের ছোট ছোট সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছে। কিন্তু আমাদের ইচ্ছা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। আমরা এখানে কোনো নির্দিষ্ট এলাকার জন্য ত্রাণ নিতে আসিনি। আমরা এসেছি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা করতে”।

প্রথমবারের মতো বসলেন আসাদপন্থী ও বিরোধীরা