২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের শিনজিয়াংয়ে সহিংসতায় নিহত ১২

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে শিনজিয়াংয়ে “সন্ত্রাসী” হামলাকালে পুলিশের গুলিতে ছয়জন নিহত হয়েছেন, আর নিহতদের কাছে থাকা বোমার বিস্ফোরণে আরো ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 04:59 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শুক্রবার শিনজিয়াংয়ের শিনহে কাউন্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া।এসব “সন্ত্রাসীদের” রাজধানী বেইজিং ভিত্তিক খ্যাতনামা এক উইঘুর অধ্যাপক মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছে শিনজিয়াং পুলিশ।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, শুক্রবার পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে একটি দল, এতে এক পুলিশ সদস্য সামান্য আহত হন।জবাবে পুলিশের গুলিতে ছয়জন নিহত ও আক্রমণকারীদের কাছে থাকা বোমা বিস্ফোরিত হয়ে আরো ছয়জন নিহত হন।এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।তুর্কি ভাষী সংখ্যালঘু মুসলিম উইঘুর জাতির আবাসস্থল শিনজিয়াংয়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে বলে অভিযোগ করে আসছে চীন।শিনজিয়াংয়ে সহিংসরতায় গত এপ্রিল থেকে এ পর্যন্ত কয়েকজন পুলিশসহ ১শ’ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিনহুয়া।শনিবার শিনজিয়াংয়ের রাজধানী উরমকি শহরের পুলিশ অভিযোগ করেছে, বেইজিং ভিত্তিক খ্যাতনামা অর্থনীতির অধ্যাপক ইলাহাম টোহতি, যিনি জাতিগতভাবে একজন উইগুর, স্বাধীনতাকামী বিছ্ন্নিতাবাদীদের মদদ দিচ্ছেন।এ বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক টোহতি।