২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে আফগান সেনা বহনকারী একটি বাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হযেছেন। হামলায় বেসামরিকসহ আহত হয়েছেন অন্তত ২২ জন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 11:57 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার সকালে কাবুলের দক্ষিণ-পূর্ব এলাকায় হামলাটি চালানো হয়েছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।হামলার দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবান।প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে আফগান ইসলামিক প্রেস (এআইপি) জানিয়েছে, অন্তত তিনটি মৃতদেহ দেখা গেছে।কাবুল পুলিশের শীর্ষ কর্মকর্তা হাসমত স্তানিকজাই বলেছেন, “হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলাটির বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।”চলতি বছরের শেষ দিকে নেটো নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর আফগান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে হামলা বৃদ্ধি করছে তালেবান।ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে তারা “জয়ী হবেন” বলে বিবিসি’র কাছে দাবী করেছেন আফগান তালেবানের এক মুখপাত্র। নেটো বাহিনী থাকার পরও দেশটির বিশাল এলাকা তালেবানের দখলে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।