২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মর্টার হামলায় নিহত ছয়

ইরাকের বাকুবা শহরের নিকটবর্তী একটি শিয়া গ্রামে তিন মর্টার বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার রাজধানী বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহতদের পাঁচজনই একই পরিবারের সদস্য। এদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের ধারণা, নিকটবর্তী থানা লক্ষ্য করে মর্টার বোমাগুলো নিক্ষেপ করেছিল হামলাকারীরা।বেসামরিক শিয়াদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে ইরাকের সুন্নি মুসলিম বিদ্রোহীরা। অপরদিকে শিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের পৃষ্ঠপোষকতায় সুন্নি উপজাতিরা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠিগুলোর সঙ্গে লড়াই করছে।গত পাঁচ বছরের মধ্যে ২০১৩ সালেই সহিংসতায় সবচেয়ে বেশি ইরাকি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবমতে এ সময় প্রায় ৯ হাজার লোক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক।