‘আন্তরিক আলোচনা’ না হলে জেনেভা ত্যাগ করবে সিরিয়া
শনিবারের মধ্যে ‘আন্তরিক আলোচনা’ শুরু না হলে জেনেভা-২ শান্তি সম্মেলন ত্যাগ করার হুমকি দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার শান্তি আলোচনা শুরুর কয়েকঘণ্টা পরই জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমিকে একথা জানিয়ে দিয়েছেন মুয়াল্লেম।তিনি বলেন, “শনিবারের মধ্যে আন্তরিক আলোচনা শুরু না হলে সিরিয়ার সরকারি প্রতিনিধিদল জেনেভা ত্যাগ করবে”।সিরিয়া সরকার এবং বিরোধীপক্ষের প্রতিনিধিরা শুক্রবার সরাসরি বসে কথা বলতে অস্বীকৃতি জানায়। ফলে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত ব্রাহিমির মধ্যস্থতায়ই তাদের মধ্যে আলোচনা চলে।তবে ব্রাহিমি পরে জানিয়েছেন, সিরিয়া সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিরা শনিবার এক কক্ষে বসে কথা বলতে রাজি হয়েছেন।কূটনীতিকরা বলছেন, সামগ্রিক শান্তিচুক্তি করার চেয়ে বরং এখন আলোচকদের লক্ষ্য স্থানীয়ভাবে যুদ্ধবিরতি করার মতো বিষয়গুলোতে ছাড় দেয়া।আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য দুপক্ষই একে অপরকে দোষারোপ করছে।বুধবার সুইজারল্যান্ডের মন্ট্রিয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘের উদ্যেগে আয়োজিত সিরীয় শান্তি সম্মেলন শুরু হয়। উদ্বোধনী দিনেই উত্তপ্ত বাদানুবাদে জড়ায় দুপক্ষ।তারপরও এ সম্মেলনে সিরিয়ার সরকার ও বিদ্রোহীপক্ষ একসঙ্গে আলোচনায় বসার কারণে এ বৈঠককে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে দুপক্ষকে কখনোই আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি করানো যায়নি।
আসাদবিহীন সিরিয়া সরকার দাবি বিরোধীদের
