২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে সরকার-বিদ্রোহী যুদ্ধবিরতি চুক্তি

পাঁচ সপ্তাহের লড়াইয়ের অবসান ঘটিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে বিশ্বের নবীনতম স্বাধীন দেশ দক্ষিণ সুদানের সরকার ও বিরোধী বিদ্রোহীরা। এতে দেশব্যাপী রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এড়িয়ে যেতে পেরেছে দেশটি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 12:37 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার একটি হোটেলে দেশটির বিবদমান দুপক্ষের প্রতিনিধিরা চুক্তিটিতে স্বাক্ষর করেন।স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তি অনুযায়ী পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সরকার ও বিদ্রোহী পক্ষের লড়াই বন্ধ করার কথা।জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরের খবরকে স্বাগত জানিয়েছেন।এরপরও পশ্চিমা অনেক কূটনীতিক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাদের ধারণা চুক্তি স্বাক্ষরের পরও খুনোখুনি বন্ধ হবে না বলে তাদের ধারণা।গত জুলাইতে বরখাস্তকৃত দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের সমর্থকদের সঙ্গে ডিসেম্বরের মাঝামাঝি প্রেসিডেন্ট সালভা কিরের সেনাদের লড়াই বেঁধে যায়।প্রায় পাঁচ সপ্তাহের এ লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হন ও প্রায় পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পাঁলিয়ে যান। দক্ষিণ সুদানজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটিগুলোতে ৭০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।এসবের প্রেক্ষিতে পূর্ব আফ্রিকার জাতিগুলির আঞ্চলিক জোট আইজিএডি শান্তি আলোচনার উদ্যেগ নেয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইজিএডি’র প্রধান মধ্যস্থতাকারী সেইউম মেসফিন বলেছেন, “দক্ষিণ সুদানকে যে সঙ্কট ঘিরে ধরেছে তা এই নবীন ও অনভিজ্ঞা রাষ্ট্রটি যে সব চ্যালেঞ্জের মুখে পড়েছে তারই নিদর্শন। আমি বিশ্বাস করি যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জগুলো যু্দ্ধের চ্যালেঞ্জ থেকেও অনেক বড় হয়ে দেখা দেবে।”এই যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে দুর্বল দিক সরকার বিরোধী বিদ্রোহীদের অনৈক্য। তাদের মধ্যে মাখারের অনুগত যেমন আছে তেমনি কেন্দ্রিয় সরকারের নিয়ন্ত্রণের বিরুদ্ধে লড়াইরত স্বাধীনচেতা অনেকগুলো গোষ্ঠিও রয়েছে।