২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দুই পক্ষে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হতে পারে

প্রথমবারের মতো সরাসির আলোচনায় যোগ দেয়া সিরিয়ার বিবদমান দুই পক্ষ, সরকার ও বিরোধীদল, পরস্পরের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করলেও তারা বন্দি বিনিময়, স্থানীয়ভাবে যুদ্ধবিরতি ও মানবিক ত্রাণ পৌঁছানো নিয়ে আলোচনা করতে সম্ভবত প্রস্তুত।

রয়টার্স

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 01:21 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার সুইজ্যারল্যান্ডে চলমান সিরীয় শান্তি সম্মেলনের প্রথম দিন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন জাতিসংঘ-আরবলীগের সিরিয়া বিষয়ক শান্তিদূত লাখদার ব্রাহিমি।ওই দিনই সকাল থেকে দেশটির মন্ট্রিয়াতে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র, রাশিয়ার উদ্যেগে ও জাতিসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি আলোচনা শুরু হয়েছে।আলোচনায় সিরিয়ার যুদ্ধরত সরকার ও বিরোধী পক্ষগুলোও ছাড়াও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, সৌদি আরবসহ বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি অংশগ্রহণ করছে।রাশিয়া জানিয়েছে, বিবদমান পক্ষগুলো শুক্রবার সরাসির কথা বলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট অচলাবস্থা সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের আশা থামিয়ে দিতে পারে বলে সম্মেলনজুড়ে আশঙ্কা বিরাজ করছে। এ যুদ্ধে এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।সম্মেলনে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠিগুলো ও প্রেসিডেন্ট আসাদের মিত্র ইরানের অনুপস্থিতি তিন বছর ধরে চলা যুদ্ধের সমাধান খুঁজে বের করাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে পরস্পর বিরোধী দুই পক্ষ যদি সীমিত পর্যায়ের আস্থা সৃষ্টির আলোচনা শুরু করতেও রাজি হয়, তারপরও এই শান্তি আলোচনা নিয়ে প্রত্যাশার পারদটা নিচের দিকেই রয়ে গেছে।শান্তি সম্মেলনের প্রথম দিনে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেমের যুদ্ধংদেহী বক্তব্যে পশ্চিমা কর্মকর্তারা অপ্রস্তুত হয়ে পরেছেন। এতে সিরিয়ার দুপক্ষের মধ্যে সমঝোতার আলোচনা আর এগোবে না বলেই আশঙ্কা বিরাজ করছে।কিন্তু মন্ট্রিয়ায় বাদানুবাদের একটি তিক্ত দিন কাটানোর পরও দুটি পক্ষই বাদানুবাদ পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য তৈরি বলে ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী শান্তিদূত ব্রাহিমি।তিনি বলেছেন, “আর্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া, বন্দিদের মুক্তি দেয়া ও স্থানীয়ভাবে যুদ্ধবিরতির বিষয়ে পক্ষগুলো আলোচনা করতে চায় বলে আমাদের কাছে পরিষ্কার ইঙ্গিত আছে।”জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, আস্থা তৈরির চেষ্টা হিসেবে তিনি বন্দিদের মুক্তি দেয়ার জন্য দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছে।সিরিয়ার বিবদমান উভয়পক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, “যথেষ্ট থেকেও বেশি হয়েছে, এখন সমঝোতা করার সময় হয়েছে।”মন্ট্রেয়া শান্তি আলোচনার অন্যতম উদ্যেক্তা রাশিয়া জানিয়েছে, সিরিয়ার বিবদমান পক্ষের প্রতিনিধিরা ২৪ জানুয়ারি, শুক্রবার মুখোমুখি আলোচনায় বসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, এই আলোচনা পরবর্তী সাত দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।”