২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল।দমকা বাতাসের সঙ্গে নেমে আসা তুষারপাতে ঢাকা পড়েছে সড়ক-জনপদ। বন্ধ হয়ে গেছে সরকারি কার্যালয়সহ বিভিন্ন স্কুল। বাতিল হয়ে গেছে ৩ হাজার ফ্লাইট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে এলাকার অধিবাসীদের।

তুষারপাতে অচল হয়ে পড়েছে ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ভার্জিনিয়া। ডেলাওয়ার এবং ম্যারিল্যান্ডে বন্ধ হয়ে গেছে রাজ্য সরকারের কার্যক্রম। কানেকটিকাটে একান্ত জরুরি কাজ ছাড়া নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলোতে আটকা পড়েছে।বিরূপ আবহাওয়ার কারণে রাজ্যগুলোর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

নর্থ ক্যারোলাইনা্য় বেশ কয়েকটি স্কুল আগেভাগেই ছুটি দিয়ে দিয়েছে। ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়াতেও বেশিরভাগ স্কুল বন্ধ করা হয়েছে। কানেকটিকাটেও বুধবার বন্ধ হয়ে গেছে সব স্কুল।

কনকনে ঠান্ডা আরো দক্ষিণের এলাকাগুলোতেও বিরাজ করবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। মেরু থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে পুরো সপ্তাহজুড়েই শীতের তীব্রতা অব্যাহত থাকবে বলে জানানো হয় পূর্বাভাসে।