২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতিমাত্রায় ওষুধ সেবনে’ মৃত্যু সুনন্দার

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুশকার মাত্রাতিরিক্ত অষুধ সেবনে মারা গিয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন তার ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 09:24 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বিবিসি জানায়, মঙ্গলবার সুনন্দার মৃতদেহের প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে অতিমাত্রায় ওষুধ সেবনের বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন থাকার যে আলামত ছিল তা মৃত্যুর জন্য দায়ী কিনা সে বিষয়টি পরিষ্কার করা হয়নি।সুনন্দা অবসাদ দূর করতে অতিরিক্ত ওষুধ সেবন করেছেন বলে জি-নিউজ জানিয়েছে।গত শুক্রবার দিল্লির একটি পাঁচ তারকা হোটেল থেকে পুলিশ সুনন্দা পুশকারের মৃতদেহ উদ্ধার করে। সুনন্দা ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শশী থারুরের স্ত্রী।মৃত্যুর দুই দিন আগে সুনন্দা তার স্বামীর বিরুদ্ধে পাকিস্তানি এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমে জড়ানো অভিযোগ এনেছিলেন। এনিয়ে টুইটারে তিনি কায়েকটি বার্তাও দিয়েছিলেন।অবশ্য পরে স্বামী-স্ত্রী যৌথভাবে আরেক টুইটার বার্তায় দাবি করেন, তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ নেই। অন্যকেউ টুইটারে বার্তাগুলো ছেড়েছিল।তবে নিজের বিরুদ্ধে অভিযোগ উঠার পর পাকিস্তানি সাংবাদিক মেহের তারার রীতিমতো হতবাক হয়েছেন। তিনি ভারতীয় মন্ত্রীর সঙ্গে কোনো ধরণের সম্পর্কে জড়ানোর অভিযোগটি অস্বীকার করেন।এদিকে ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বিভাগকে সুনন্দার মৃত্যু নিয়ে আরো তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।তার মৃত্যু কি হত্যাকাণ্ড, আত্মহত্যা, নাকি নিছক কোনো দুর্ঘটনা তা খতিয়ে দেখতে বলেছেন দিল্লির এক বিচারক।