২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পশুখাদ্য কারখানায় বিস্ফোরণে নিহত ২

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যে পশুখাদ্য তৈরির একটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Jan 2014, 10:41 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার নেব্রাস্কার ওমহাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।ওই দিন সকালে কারখানায় কাজ চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কারখানা ভবনের একটি অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন নেব্রাস্কার অন্তর্বর্তী দমকল প্রধান বার্নাড ক্যাঙ্গার। ঘটনার সময় কারখানায় ৩৮ জন কর্মী কর্মরত ছিল।এই ঘটনায় যে দুজন নিহত হয়েছেন তাদের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অপর জনের মৃতদেহ মঙ্গলবার উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন দমকল কর্মীরা।হতাহতরা ছাড়া বাকী সব কর্মী স্বাভাবিক অবস্থায় আছেন বলে জানিয়েছেন ক্যাঙ্গার। তবে দূর্ঘটনার সময় কারখানায় কোনো অভ্যাগত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।আহত ১০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের আবস্থা আশঙ্কাজনক।বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে শিল্প দুর্ঘটনা অভিহিত করলেও এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে ক্যাঙ্গার জানিয়েছেন।‘ইন্টারন্যাশনাল নিউট্রিশন’ নামের ব্যক্তি মালিকানাধীন কারখানাটিতে পশুর জন্য খাদ্য, ভিটামিন ও পুষ্টিকর খাবার তৈরি করা হয়।