জেনেভা যাচ্ছে সিরিয়ার বিরোধী জোট
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যেগে আয়োজিত জেনেভা শান্তি আলোচনায় যোগ দিতে সম্মত হয়েছে সিরিয়ার নির্বাসিত প্রধান বিরোধী জোট। জোটের পাশাপাশি তিনটি বিদ্রোহী বাহিনীও শান্তি আলোচনায় যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সিরিয়ার সরকার বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশনের মুখপাত্র লোউয়াই সাফি শনিবার এসব কথা জানিয়েছেন।সিরিয়ার গৃহযুদ্ধ আবসানের লক্ষ্য নিয়ে ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের মনটেরেক্স শহরে শুরু হতে যাচ্ছে এক আন্তর্জাতিক শান্তি আলোচনা। “জেনেভা-২” নামে পরিচিতি পাওয়া এই আলোচনাকে সিরিয়ার প্রায় তিন বছর ধরে চলা সংঘাত নিরসনে সবচেয়ে বড় আন্তর্জাতিক উদ্যেগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।এই আলোচনায় ন্যাশনাল কোয়ালিশনের যোগ দেয়ার প্রতিশ্রুতি তাদের পশ্চিমা সমর্থকদের জন্য একটি বড় ধরনের স্বস্থির বিষয়। এ্রর আগে এই আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছিল ন্যাশনাল কোয়ালিশন।এতে ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফ্রান্স, সৌদি আরবসহ অন্যান্য সমর্থক দেশগুলোও ন্যাশনাল কোয়ালিশনকে সম্মেলনে যোগ দেয়ার পরামর্শ দিয়েছিল।শনিবার শান্তি আলোচনায় সরকার বিরোধী কোয়ালিশনের যোগ দেয়া বিষয়ে অনুষ্ঠিত প্রতিনিধিদের এক ভোটভুটিতে যোগ দেয়ার পক্ষে ৫৪ ভোট ও বিপক্ষে ১৪ ভোট পড়ে, একজন ভোট দানে বিরত থাকে।কোয়ালিশনের মুখাপাত্র সাফি জানিয়েছেন, লেভান্ত, দ্য সিরিয়ান রেভ্যুলশনারি ফ্রন্ট এবং মুজাহিদিন আর্মিও শান্তি আলোচনায় যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।কিন্তু আলোচনায় তারা কী ধরনের ভূমিকা পালন করবে তাৎক্ষণিভাবে তা জানা যায়নি। শান্তি আলোচনায় বিদ্রোহী বাহিনীর সরাসরি অংশগ্রহণ নিয়ে সিরীয় সরকারের প্রতিক্রিয়াও জানা যায়নি।কোয়ালিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ সিরিয়ার বিরোধীদল ও বিদ্রোহী গোষ্ঠিগুলোর সমর্থক দেশগুলো।সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
