জাপানে নিপ্পন স্টিল কারখানায় আগুন
জাপানের মধ্যাঞ্চলে অবস্থিত নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল করপোরেশনের স্টিল কারখানায় শুক্রবার আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় অগ্নিনির্বাপক কর্মকর্তারা।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে তে দেখানো ফুটেজে দেখা গেছে, নাগোয়ার কাছে অবস্থিত কারখানাটির বিভিন্ন জায়গা থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে।স্থানীয় অগ্নিনির্বাপক অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার (০৩৩০ জিএমটি) দিকে অগ্নিনির্বাপক বাহিনী সেখানে পাঠানো হয়েছে।নিপ্পন স্টিলের একজন মুখপাত্র বলেন, কোম্পানিটি এখনো এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।আগুন লাগার খবর প্রকাশ পাওয়ার পর নিপ্পন স্টিলের শেয়ার ০.৯ শতাংশ কমে গেছে।
