২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়াকে সামরিক মহড়া বন্ধের আহ্বান উত্তরের

দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ‘উত্তেজনা সৃষ্টিকারী’ সামরিক মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

কিন্তু প্রতিবেশীর এই ডাকে সাড়া দেবে না বলে শুক্রবার সাফ জানিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া।চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক এক সম্মেলনে বলেন, “কি রিসলভ ও ফোয়াল ঈগলের মহড়া নির্ধারিত সময়সূচী অনুযায়ী হবে। দক্ষিণ কোরিয়া একটি গণতান্ত্রিক দেশ। তাই আমরা কোনো ধরনের আকস্মিক আক্রমণে জড়িয়ে পড়ব না।“গত বছর শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের সর্বশেষ পরমাণু পরীক্ষা চালালে জাতিসংঘ দেশটির ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। তারপর থেকে প্রতিবেশী দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে যায়।ওই সময় উত্তর কোরিয়া বলেছিল, যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণের পরিকল্পনা করা হয় তবে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় হামলা করে তারা এর প্রতিউত্তর দেবে। দেশটি বেশ কয়েক মাস তাদের অস্ত্রগুলো তাক করে রেখেছিল।এরপর থেকে দুই দেশ এখন পর্যন্ত এমন কোনো বড় বিষয়ে একমত হতে পারেনি যাতে সামরিক উত্তেজনা কমতে পারে।১৯৫০-৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ চলে। ৬০ বছরেরও বেশি সময় আগে ওই যুদ্ধের অবসান হলেও কৌশলগত যুদ্ধ ও সংঘর্ষ এখনও চলছে। উভয় দেশ পরষ্পরকে সব সময় হুমকি দিয়ে চলছে।তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাব দিতে উত্তর কোরিয়া প্রচলিত কোনো সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ উত্তর কোরিয়া জানে এটা করলে তাদের হার নিশ্চিত।অনেকের বিশ্বাস সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ার পরিবর্তে উত্তর কোরিয়া আরো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করতে পারে বা আরো একবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়া এরই মধ্যে তিনবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।