২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান হামলা, আহত ৫

ফিলিস্তিনের হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪ শিশুসহ মোট ৫ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

গাজা থেকে ইসরায়েলের আশকেলোন শহরে ৫ টি রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়।আইরন ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা থেকে ছোড়া রকেট ধ্বংস করার পর ইসরায়েল বৃহস্পতিবার সামরিক শক্তি ব্যবহার করে এর জবাব দেয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

গাজায় প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিন্ন ভিন্ন কয়েকটি স্থানে বিমান হামলা করা হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে গোটা গাজা জুড়ে।

বিমান থেকে ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামাস এর ইসলামপন্থি সামরিক শাখা আল-কাশেম ব্রিগেড প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পড়ে।

আরেকটি বিমান হামলা হয় গাজার পূর্বে একটি কৃষি ফার্মের রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ওপর। এসব হামলায় কয়েকজন আহত হলেও গাজা থেকে আশকেলোনে ছোড়া রকেটে কেউ আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকটি সূত্র।

ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা জানান, ইসলায়েল হামাসের দুটি শিবিরে বিমান হামলা করেছে। এতে ৫ জন আহত হয়।