২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৬২

ইরাকের রাজধানী বাগদাদ এবং উত্তরাঞ্চলীয় বাকুবা শহরের কাছে একটি গ্রামে বোমা হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং হাসপাতাল সূত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার দক্ষিণের একটি গ্রামে সরকারপন্থি এক সুন্নি মিলিশিয়ার শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বুধবার এ হামলায় ১৮ জন নিহত হয়। আহত হয় আরো ১৬ জন।

এরই মধ্যে বাগদাদজুড়ে প্রধানত শিয়া এলাকাগুলোতে অন্তত ৮ টি বোমা হামলায় নিহত হয়েছে আরো অন্তত ৪০ জন, আহত হয়েছে ৮৮ জন। বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে শিয়া শহর দুজাইলে গাড়িবোমা হামলায় আরো ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়।

গত বছর জুড়ে ইরাকে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক ছাড়ার দু’বছর পর ২০০৬-২০০৭ সালের সুন্নি-শিয়া সংঘর্ষে রক্তক্ষয় থেকে বর্তমান সময়ে ইরাকে সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জাতিসংঘের হিসাবমতে, ২০১৩ সালে ইরাকে নিহত হয়েছে ৭,৮১৮ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১,০৫০ জন। আর গত বছর কেবল ডিসেম্বরেই মৃত্যু হয়েছে অন্তত ৭৫৯ জনের।