২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কবি হুয়ান গেলম্যান আর নেই

বামপন্থীদের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ‘নোংরা যুদ্ধের’ কট্টর সমালোচক গেলম্যান আর নেই।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 01:37 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার তিনি মেক্সিকো সিটিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় আর্ট কাউন্সিল।কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রমে ভুগতে থাকা গেলম্যানকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।এটা এক ধরনের বোন ম্যারো ও রক্তের রোগ।বুয়েন্স আইরিসে জন্মগ্রহণ করা গেলম্যান ২০ বছরেরও বেশি সময় ধরে মেক্সিকো সিটিতে বসবাস করছিলেন।এই কবি ও রাজনৈতিক বিশেষজ্ঞ স্পেনের লেখকদের দেয়া বেশ কয়েকটি সম্মানজনক পুরষ্কার অর্জন করেন। যেমন তিনি আজীবন সম্মাননা স্বরূপ মিগুয়েল দে কারভেততেস প্রাইজ পেয়েছিলেন।১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার সেনাবাহিনী বামপন্থীদের ওপর চরম নির্যাতন চালায়। ওই সময় কয়েক হাজার সন্দেহভাজন বামপন্থীকর্মী ‘গুম’ হয়ে যায়।তথাকথিত ওই ‘নোংরা যুদ্ধে’ গেলম্যানের নিজের এক ছেলেও অপহরণ ও খুন হয়। গেলম্যান সেনাবাহিনীর এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন।