বিবেক যন্ত্রণায় ভুগছিলেন একে-৪৭ এর জনক
একে-৪৭ এর জনক মিখাইল কালাশনিকভ তার তৈরি করা এ অস্ত্রে শত শত মানুষের প্রাণ ঝরে যাওয়ার বিভিষীকায় নৈতিক দিক থেকে নিজেকেই দায়ী জ্ঞান করে বিবেক যন্ত্রণায় ভুগেছেন।
২০১৩ সালের ২৩ ডিসেম্বর ৯৪ বছর বয়সে মারা যান কালাশনিকভ। এর বছর খানেক আগে ২০১২ সালের মে মাসে নিজের এ কষ্টের কথা জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন রাশিয়ার একটি রক্ষণশীল গির্জার বিশপ কিরিলের কাছে।গির্জার কর্মকর্তারা একথা জানিয়েছেন। চিঠিটি প্রকাশ করেছে রাশিয়ার ক্রেমলিনপন্থি ইজভেস্তিয়া পত্রিকা।চিঠিতে কালাশনিকভ লেখেন, “আমি অসহনীয় আত্মযন্ত্রণায় ভুগছি। বয়স যত বাড়ছে ততই এক প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে: আমার তৈরি করা অস্ত্র কত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাহলে খ্রিস্ট ধর্মের একজন নিষ্ঠাবান ভক্ত হিসাবে আমি কি এর জন্য দায়ী?”এর আগে কোনো এক সময়ে কালাশনিকভ ‘একে-৪৭ তৈরির জন্য কোনো আফসোস নেই বলে উল্লেখ করেছিলেন। বলেছিলেন, রক্তপাতের পথ তো তিনি বেছে নেননি, রক্তপাত ঘটাচ্ছে অন্যরা।কিন্তু ইজভেস্তায় কালাশনিকভের প্রকাশিত চিঠিটি সত্য হলে এটি স্পষ্ট যে কালাশনিকভ আগের অবস্থান থেকে সরে এসেছিলেন।
