২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট হতে চান মুবারক জামানার প্রধানমন্ত্রী

মিশরের সাবেক একনায়ক হোসনি মুবারকের সর্বশেষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আহমেদ শফিক দেশটির পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার আল কাহিরা উইল নাস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে শফিক বলেন, “আমার বিশ্বাস আমি এখন প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবো।“তবে সেই সঙ্গে তিনি এটাও বলেন, যদি সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি নির্বাচন না করেন, তবেই তিনি প্রতিযোগিতায় নামবেন।এ বছরের শেষে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও দিন-তারিখ এখনো ঠিক হয়নি।গত বছর মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর মিশর ত্যাগ করেন শফিক।বিমান বাহিনীর সাবেক কমান্ডার শফিক তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় মুবারককে একজন আদর্শ নেতা হিসেবে উল্লেখ করেছিলেন। ওই নির্বাচনে মুরসির কাছে সামান্য ব্যবধানে হেরে যান তিনি।এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বছর না ঘুরতেই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন মুরসি।ক্ষমতায় থাকা কালে দুর্নীতি ও নৃশংসতাকে উস্কে দেয়ার অভিযোগে বর্তমানে বিচারের মুখোমুখি হতে হচ্ছে মুরসিকে। গতমাসে মিশরের আদালত মুরসিকে একটি দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছেন এবং অন্য একটি মামলা খারিজ হয়ে গেছে।সেনাবাহিনী কর্তৃক মুরসি উৎখাত হওয়ার পর শফিকের ফিরে আসা মিশরের ক্ষমতায় ভারসাম্য ফিরিয়ে আনবে বলেই ধারণা করা হচ্ছে।আরব বিশ্বের সবচেয়ে বড় দেশটি এখন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ১৪-১৫ জানুয়ারি নতুন সংবিধানের ওপর গণভোট হবে।বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা শফিক বলেন, গণভোটের জন্য তিনি কায়রোতে ফিরতে পারেন।এর আগে সেপ্টেম্বরে দেয়া এক সাক্ষাৎকারে শফিক বলেছিলেন, যদি আবদেল ফাত্তাহ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন তবে তিনি নির্বাচনে নামবেন না এবং ফাত্তাহর প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।