২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার নিন্দা প্রস্তাবে ফের রাশিয়ার ভেটো

সিরিয়ার বিদ্রোহীদের দখলকৃত কয়েকটি এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও “ব্যারেল বোমা” হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা একটি বিবৃতিতে ভেটো দিয়েছে রাশিয়া।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 01:58 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার যুক্তরাজ্যের তৈরি করা ওই বিবৃতিটি নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের কূটনীতিকরা।এর আগে ১৯ ডিসেম্বর এ ধরনের আরেকটি বিবৃতিতে ভেটো দিয়েছিল প্রেসিডেন্ট আসাদের মিত্র রাশিয়া। ওই প্রস্তাবে সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর আসাদ বাহিনীর হামলার নিন্দা জানানো হয়েছিল।এছাড়া আসাদ সরকারের নিন্দা জানিয়ে ও এর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত তিনটি প্রস্তাবে ভেটো দিয়েছিল রাশিয়া ও চীন।নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের এক কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে রাশিয়া এমন সব সংস্কারের প্রস্তাব রেখেছিল তাতে বিবৃতিটি তার উদ্দেশ্যই হারিয়ে ফেলবে। এ নিয়ে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন রুশ মিশনের এক মুখপাত্র।বিবৃতিতে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর ধারাবাহিক আকাশ হামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর নিন্দা জানানো হয়েছিল।এসব হামলায় ১৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭শ’রও বেশি মানুষ নিহত ও তিনহাজারেও বেশি মানুষ আহত হয়েছে বলে বিবৃতিটিতে দাবি করা হয়েছিল।এ বিষয়ে সিরিয়া সরকার জানিয়েছে, তারা আলেপ্পোর বৃহৎ অংশ দখলকারী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে।সিরিয়ার বৃহত্তম শহর ও এক সময়ের সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র আলেপ্পো সরকারি বাহিনী ও বিদ্রোহীদের দখলকৃত অংশের মধ্যে বিভক্ত হয়ে আছে।