২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু

দিল্লির নতুন সরকার জনগণের সুবিধার্থে হেল্পলাইন চালু করেছে। এই হেল্পলাইনে যে কোনো সরকারি কর্মচারী ঘুষ চাইলে তার প্রতিকারের জন্য সহায়তা চাওয়া যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 01:04 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

দুর্নীতিবিরোধী এই হেল্পলাইন দিল্লিতে সদ্য ক্ষমতায় আসা আম আদমি পার্টির (এএপি) একটি উদ্যোগ বলে বিবিসি জানিয়েছে।

মাত্র একবছরের পুরনো এএপি কংগ্রেসের সমর্থন নিয়ে দিল্লিতে সরকার গঠন করেছে। ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্যদিয়েই এই রাজনৈতিক দলটির জন্ম।

সাবেক সরকারি চাকুরে এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, দুর্নীতি-ঘুষ ইত্যাদি অভিযোগ গ্রহণের জন্য হেল্পলাউনটি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ১২ ঘণ্টা চালু থাকবে।

সোমবার থেকে এই সেবা চালু হয় বলে জানা গেছে।

নাম-পরিচয় এবং টেলিফোন নম্বর গোপন রেখেই অভিযোগকারী হেল্পলাইনটির সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, দিল্লির প্রত্যেক নাগরিক তার ফোন দিয়েই “দুর্নীতিবিরোধী ক্রুসেডারে পরিণত হবেন।” অংশ নেয়ার আহ্বান

তিনি আরো বলেন, “এই হেল্পলাইন চালুর উদ্দেশ্য যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের ভেতরে ভীতির সঞ্চার করা।”

২০১৩ সালের ডিসেম্বরে কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির রাজ্যসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ২৮ আসনে জয়ী হয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে তারা নির্বাচনে ওই আসন জয় লাভ করে। পরবর্তী সময়ে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে।

দিল্লিতে সাফল্যের প্রেরণায় চলতিবছরের এপ্রিল-মে মাসের দিকে অনুষ্ঠিতব্য ভারতের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি।