রাজধানী অচলের আন্দোলনে রাজপথে থাই বিক্ষোভকারীরা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আগামী সপ্তাহে রাজধানী অচল করে দেয়ার কর্মসূচিতে গতি সঞ্চার করতে ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা।
ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ইংলাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আগামী সোমবার রাজধানী অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে। এরই পূর্ব প্রস্তুতিতে রোববারের বিক্ষোভের পর মঙ্গলবার আবার বিক্ষোভকারীরা ব্যাংককের রাস্তায় নেমেছে বলে মনে করা হচ্ছে।
প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেয়াসহ সরকারের কাজকর্ম বন্ধ করে দিয়ে রাজধানী অচল করার পরিকল্পনা করেছে তারা। ব্যাংকক জুড়ে মঙ্গলবার বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী।
থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত লাখ লাখ মানুষ যোগ দিয়েছে। গত বছর ডিসেম্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কিছু সংঘর্ষ হলেও আন্দোলন-বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ ছিল।
বিক্ষোভকারীদের ঘোষিত রাজধানী অচল কর্মসূচির দিনে আরো অনেক লোক সমাগম হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এজন্য ওই কর্মসূচির প্রথম দিনটিতেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকারি বভনগুলোর সুরক্ষা ব্যবস্থা নেয়ার পাশাপাশি নাশকতা ঠেকানোরও পদক্ষেপ নেয়া হচ্ছে।
ইংলাক ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন। কিন কিন্তু তিনি তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ করছে বিরোধীরা।
ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে থাইল্যান্ডে শুরু হওয়া আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত বেশকিছু মানুষ নিহত হয়েছে।
ইংলাক সরকার এখনও দেশের উত্তরাঞ্চলের পূর্ণ সমর্থন পাচ্ছে। নির্বাচন হলে তার দলই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে ।
