যুক্তরাষ্ট্রে মেরুর শীতে ৪ জনের মৃত্যু
মেরু থেকে বয়ে আসা প্রচণ্ড শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তাপমাত্রা সোমবার গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়ায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।
বন্ধ হয়ে গেছে ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, বাতিল হয়ে গেছে কয়েক হাজার ফ্লাইট ।মন্টানা, নর্থ-সাউথ ডেকোটা, মিনেসোটা, আইওয়া উইসকনসিন, মিশিগান এবং নেব্রাস্কায়ও তাপমাত্রা কমে গিয়ে বিপজ্জনক শীতের মুখে পড়েছে।শিকাগোর ও হারে আন্তর্জাতিক বিমানবন্দরের অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহ।প্রচণ্ড শীতে মারা যাওয়া ৪ জনের মধ্যে শিকাগোয় ৪৮ বছর বয়স্ক একজনের মৃত্যু হয়েছে রোববার। সোমবারে ইন্ডিয়ানাপোলিসে একটি বাড়িতে মারা গেছে আরো একজন বয়স্ক নারী।যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে ব্রাউন্সভিল, টেক্সাস এবং ফ্লোরিডায় কয়েকবছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর।যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের মানুষজনকে মঙ্গলবার মধ্যপশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা তীব্র শতের কবলে পড়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।নিউ ইয়র্কে গত রাত থেকেই তাপমাত্রা নিচে নেমে গেছে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমেরু অঞ্চল থেকে প্রবাহিত বিশেষ আবর্তই এবারের এ ভয়াবহ শীতের কারণ।
‘প্রাণঘাতী’ শৈত্যের কবলে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল
