২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমার বেল্ট পরা বালিকা আটক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চল থেকে শরীরে আত্মঘাতী বোমার বেল্ট বাঁধা অবস্থায় এক বালিকাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:05 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার রাতে পুলিশ হেলমান্দ প্রদেশে সীমান্ত পুলিশের ওপর হামলার চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।জানা গেছে, বালিকাটির বয়স মাত্র ৮। সে একজন বিশিষ্ট তালেবান নেতার বোন।পুলিশ জানিয়েছে, ওই তালেবান নেতা অর্থাৎ ভাইয়ের প্ররোচণায় বালিকাটি আত্মঘাতী হামলা চালাতে উদ্বুদ্ধ হয়।জানা গেছে, এক আফগান সেনা প্রথমে নিশ্চিত করে যে, বালিকাটি আত্মঘাতী ভেস্ট পরিহিত।কিন্তু বিস্ফোরণ ঘটানোর জন্য সে সুইচ টিপতে পারেনি কিংবা তার আগেই গ্রেপ্তার হয়।বালিকাটিকে আটকের পর প্রাদেশিক রাজধানী লস্কর ঘ তে পাঠানো হয়েছে।