২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে

সিরিয়ার উত্তরাঞ্চলে রাক্কা শহরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 11:45 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রাক্কায় আল কায়েদা সংশ্লিষ্ট শক্তিশালী গোষ্ঠী ‘ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর সদরদপ্তরগুলো হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকর্মীরা।

আইএসআইএল এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোর জোটের চলমান সংঘাতের মধ্যে এটিই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।

আল তাবকা এলাকাতেও এই দুই দলের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নির্যাতন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং মানুষজনকে আটকে রাখার মতো নানা অভিযোগ।

সিরিয়ার উত্তরাঞ্চলে কয়েকটি স্থানে আইএসআইএল এর প্রতিদ্বন্দ্বী দল হিসাবে ছড়িয়ে রয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা মধ্যপন্থি ও অন্যান্য ইসলামিক দলগুলোর জোট।