যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ১
যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে বিমানটি আস্পেন বিমানবন্দরে বিধ্বস্ত হয়।ব্যক্তিমালিকানাধীন জেট বিমানটি মেক্সিকোর টলুকা থেকে রওয়ানা হয়ে ওই সময় আস্পেন বিমানবন্দরে এসে পৌঁছেছিল। আহতদের একজনের আঘাত সামান্য হলেও অপরজন গুরুতর আহত হয়েছেন।কলরাডোর প্রধান শহর ডেনভারের ১৯০ মাইল পশ্চিমে রকি পর্বতমালায় অবস্থিত আস্পেন স্কি অবকাশ কেন্দ্র হিসেবে পরিচিত। বিমান দুর্ঘটনার কারণে রোববার বিকেলে আস্পেন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
